আহতদের প্রয়োজনে বিদেশে চিকিৎসা: আইন উপদেষ্টা – My Blog
ঢাকাMonday , 21 July 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আহতদের প্রয়োজনে বিদেশে চিকিৎসা: আইন উপদেষ্টা

admin
July 21, 2025 6:25 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজধানীর উত্তরায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসার জন্য প্রয়োজন হলে বিদেশে চিকিৎসার জন্য নেওয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

সোমবার (২১ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় বার্ন ইউনিটে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

আসিফ নজরুল বলেন, আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশে পাঠানো হবে। আজ জাতির জীবনে বড় একটি ট্রাজেডির দিন। এত বড় বিয়োগান্ত ঘটনা আগে কখনও ঘটেনি। এই শোক ভাষায় প্রকাশ করা যাবে না।

পুরো রাষ্ট্র শোকাহত জানিয়ে তিনি বলেন, আমরা ছয়জন উপদেষ্টা এখানে এসেছি। কয়েকজন মাইলস্টোন স্কুলে গেছেন। বার্ন ইউনিটে চিকিৎসার সব প্রস্তুতি সম্পন্ন। প্রয়োজনে বিদেশ থেকে চিকিৎসক আনা হবে। প্রয়োজনীয়তা অনুযায়ী রোগীদের বিদেশে পাঠানো হবে। চিকিৎসায় কোনো ঘাটতি থাকবে না।

তিনি আরও বলেন, আমরা আজ যা হারিয়েছি কোনো কিছুর বিনিময়ে তা ফিরে পাওয়া যাবে না। আগামীকাল শোক দিবস ঘোষণা করা হয়েছে। প্রধান উপদেষ্টা খোঁজখবর নিচ্ছেন। এই ঘটনার তদন্ত করা হবে। প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

আইএসপিআর সবশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত নিহত হয়েছেন ১৯ জন, আহত ১৬৪ জন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।