ঢাকাMonday , 28 July 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মিরসরাইয়ে বিদেশি মদসহ গ্রেপ্তার ১

admin
July 28, 2025 1:49 am
Link Copied!

মিরসরাইয়ে ১৬ বোতল বিদেশি মদসহ আব্দুল কাইয়ুম (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার বারইয়ারহাট পৌরসভার পূর্ব হিঙ্গুলীর অলংকার রেস্টুরেন্টের সামনে থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার আসামী কাইয়ুম ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের চম্পকনগর এলাকার মৃত হাফেজ আহমদের ছেলে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাইয়ুমকে জনসম্মুখেই সন্দেহজনকভাবে আটক করা হয়। তার হাতে থাকা দুটি সাদা বাজারের ব্যাগ তল্লাশি করে ১২টি ভদকা ও ৪টি হুইস্কিসহ মোট ১৬টি কাঁচের বোতলে ১২ লিটার বিদেশি মদ উদ্ধার করা হয়।

রবিবার (২৭ জুলাই) তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে— জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।