ঢাকাWednesday , 30 July 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে র‍্যাবের অভিযানে শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

admin
July 30, 2025 12:47 am
Link Copied!

স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম মহানগরীর শীর্ষ সন্ত্রাসী ডাবলমুরিং থানার হত্যা মামলাসহ ১৪টি মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোঃ সুমন’কে (৪২) চট্টগ্রামের হাটহাজারী থানার দক্ষিন পাহাড়তলী এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রামের আভিযানিক দল।

গ্রেফতারকৃত সুমন হলেন, চট্টগ্রামের হাটহাজারী থানার সন্দ্বীপ কলোনীর মোঃ মজিবুল হকের ছেলে।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চট্টগ্রাম ডাবলমুরিং থানার হত্যা মামালার এজাহারনামীয় পলাতক আসামি চট্টগ্রামের হাটহাজারী থানার ০১নং সন্দ্বীপ কলোনীর দক্ষিণ পাহাড়তলী এলাকায় অবস্থান করছে।

উক্ত তথ্যের ভিত্তিতে সোমবার দুপুরে র‍্যাব-৭ চট্টগ্রামের আভিযানিক দল ঔই এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মোঃ সুমন’কে গ্রেফতার করে হেফাজতে নেয়। পরে সিডিএমএস পর্যালোচনা করে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর ডাবলমুরিং ও হাটহাজারী থানায় নাশকতা, চুরি এবং হত্যা সংক্রান্তে আরো ১৪টি মামলার তথ্য পাওয়া যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।