স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের হাটহাজারী থানার চাঞ্চল্যকর আরিফ হত্যা মামলার প্রধান আসামি শীর্ষ সন্ত্রাসী মহিউদ্দিন শিবলু (৪৫) বাঁচা প্রকাশ ভাইজান’কে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রামের আভিযানিক দল।
গ্রেফতারকৃত মহিউদ্দিন হলেন চট্টগ্রামের হাটহাজারী থানার গড়দুয়ারা গ্রামের ফরিদ আহম্মদের ছেলে।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের হাটহাজারী থানার হত্যা মামালার এজাহারনামীয় পলাতক প্রধান আসামি মহিউদ্দিন শিবলুকে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার সেঞ্চুরী ওয়েডিং ফটোগ্রাফী নামক দোকান এলাকায় বুধবার দুপুরে অভিযান পরিচালনা করে গ্রেফতার করে হেফাজতে নেয় র্যাব।
গ্রেফতারকৃত আসামিকে বৃহস্পতিবার চট্টগ্রামের হাটহাজারী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
