ঢাকাThursday , 31 July 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রামগড়ে বিরল প্রজাতির তক্ষক উদ্ধার, গ্রেফতার ৪

admin
July 31, 2025 8:19 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার : খাগড়াছড়িতে বিরল প্রজাতির তক্ষক পাচারকালে চারজনকে আটক করেছে বন বিভাগ ও বিজিবি । 

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে আটক ব্যক্তিদের খাগড়াছড়ির বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  

গ্রেফতার আসামিরা হলেন : মো. আলী আযম (৩০), মো. ইমরানুল ইসলাম (৩৪), মো. রুবেল মোল্লা (৩৬), মো. রাসেল সরকার (৩২)।

খাগড়াছড়ির বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রামগড় বন বিভাগ ও বিজিবি অভিযান চালিয়ে একটি তক্ষক উদ্ধার এবং চারজন আসামিকে আটক করে কোর্টে পাঠিয়েছে। কোর্ট তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এবং চারজনকে জেলে প্রেরণ করেছেন।

বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে তক্ষক অবমুক্ত করা হয়েছে বলে জানান এই বন কর্মকর্তা।

খাগড়াছড়ির বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা জানান, এ বন্যপ্রাণীগুলো সংরক্ষিত, এরা বনে থাকবে। এদেরকে কেউ মারতে পারবে না, ধরতে পারবে না এবং পাচার করতে পারবে না। বন্যপ্রাণী পাচার দণ্ডনীয় অপরাধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।