ঢাকাThursday , 31 July 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সিতাকুন্ডে তেলবাহী লরির চাকায় পিষ্ট হয়ে নিহত ২

admin
July 31, 2025 11:25 pm
Link Copied!

অনলাইন ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ডে তেলবাহী লরির চাকায় পিষ্ট হয়ে ছাত্রদল নেতাসহ দুজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে ভাটিয়ারী এলাকার অক্সিজেন রোডের সামনে মোটরসাইকেলকে তেলবাহী লরি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন : ভাটিয়ারী ইউনিয়নের চেয়ারম্যান ঘাটা এলাকার ২ নম্বর ওয়ার্ডের মো. মানিকের ছেলে মোহাম্মদ আরিফ (২৪) এবং একই এলাকার হাছি মিয়ার ছেলে জুয়েল (২৩)। আরিফ ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ছিলেন।

প্রত্যক্ষদর্শী মনজুর আলম শিপন জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকামুখী লেনে একটি মোটরসাইকেলে করে দুজন যাচ্ছিলেন। এসময় পেছন থেকে মুসকান প্রতিষ্ঠানের একটি তেলবাহী লরি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দুজনই লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।
‎‎‎
‎বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।