ঢাকাMonday , 4 August 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

১১ ধরনের হার্টের রিংয়ের দাম কমালো সরকার

admin
August 4, 2025 7:29 pm
Link Copied!

অনলাইন ডেস্ক : হার্টের ১১ ধরনের স্টেন্টের (রিং) দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। রিংয়ের দাম একেকটি তিন থেকে ৮৮ হাজার টাকা পর্যন্ত কমিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

সোমবার (৪ আগস্ট) বিকেলে মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশেষজ্ঞ পরামর্শক কমিটির সুপারিশের আলোকে ট্যাক্স, ভ্যাট, বিভিন্ন চার্জ বা কমিশন এবং কোম্পানিগুলোর যুক্তিসঙ্গত মুনাফা বিবেচনায় এনে আববোট, বোস্টন, সায়েন্টিফিক এবং মেডিট্রনিক থেকে আমদানিকৃত করোনারি স্টেন্টসমূহের সর্বোচ্চ খুচরা মূল্য পুনঃনির্ধারণের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

১১ ধরনের রিংয়ের মধ্যে মেডিট্রনিক কোম্পানির রিসোলেট অ্যানেক্স দাম ধরা হয়েছে ৯০ হাজার টাকা। বোস্টন কোম্পানির প্রমাস অ্যালিটের ৭২ হাজার টাকা, প্রমাস প্রিমিয়ামের দাম ধরা হয়েছে ৭০ হাজার টাকা। সেনের্জারি ৯০ হাজার টাকা, সেনের্জারি শেইল্ডের দাম ধরা হয়েছে ৯০ হাজার, সেনের্জারি এক্সডির দাম ধরা হয়েছে এক লাখ টাকা।

এছাড়া অ্যাববোট কোম্পানির অ্যাক্সজিন্সের প্রিমিয়ামের দাম ধরা হয়েছে ৫০ হাজার টাকা, অ্যাক্সজিন্স এক্সপিডিশনের দাম ধরা হয়েছে ৭১ হাজার টাকা, অ্যাজিন্স অ্যালফাইনের দাম ধরা হয়েছে ৯০ হাজার টাকা, অ্যাক্সজিন্স সিয়ারার দাম ধরা হয়েছে ৯০ হাজার টাকা এবং মেডিট্রনিকের ওনিক্স ট্রাকোরের দাম ধরা হয়েছে ৫০ হাজার টাকা।

অনুমোদিত মূল্য তালিকা ব্যাপক প্রচারের ব্যবস্থা গ্রহণসহ হাসপাতালগুলো যেন স্টেন্টের ক্ষেত্রে সার্ভিস চার্জ হিসেবে ৫ শতাংশের অতিরিক্ত অর্থ আদায় না করে সেটা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এছাড়া অনুমোদিত সর্বোচ্চ খুচরা মূল্য ছাড়া কোনো কার্ডিওভাস্কুলার ও নিউরো ইমপ্ল্যান্ট ডিভাইস যেন কেনা না হয় এবং এ বিষয়ে মনিটরিংয়ের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

এর আগে ২০২৪ সালে দেশে হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত ২৩ ধরনের রিংয়ের দাম কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করে সরকার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।