ঢাকাSunday , 10 August 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

admin
August 10, 2025 11:39 am
Link Copied!

স্টাফ রিপোর্টার : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৯ আগস্ট) সন্ধ্যায় উপজলার গোয়লনগর ইউনিয়নের ২নং ওয়ার্ড কদমতলী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- কদমতলী গ্রামের মো. দুলাল মিয়ার মেয়ে মাসুমা তাবাসুম (৬) এবং জুনাইদ আহম্মদের মেয়ে তানিশা মনি (৫)।

জানা গেছে, শনিবার বিকেলে দুই শিশু বাড়ির পাশে খেলা করছিল। তখন তাদের পরিবারের লোকজন গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। সন্ধ্যা ঘনিয়ে এলে শিশু দুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু হয়। পরে বাড়ির পাশে নদীতে তাদের মরদেহ পাওয়া যায়।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, ‘পানিতে ডুবে দুটি শিশু মারা যাওয়ার খবর শুনেছি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।