ঢাকাMonday , 11 August 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারে আরাকান আর্মির সদস্য গ্রেপ্তার

admin
August 11, 2025 8:40 pm
Link Copied!

স্টাফ রপোর্টার : কক্সবাজারের উখিয়ার বালুখালী সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে অস্ত্রসহ অনুপ্রবেশকারী আরাকান আর্মির এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১১ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্ত দিয়ে এ অনুপ্রবেশ ঘটে বলে জানিয়েছেন বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসিম উদ্দিন।

আটক যুবকের নাম জীবন তঞ্চঙ্গা (২১)। তিনি মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির সক্রিয় সদস্য। তার কাছ থেকে একটি অত্যাধুনিক বিদেশি ভারী আগ্নেয়াস্ত্র ও কিছু গুলি উদ্ধার করা হয়েছে।

লে. কর্নেল জসিম উদ্দিন জানান, সকাল বেলায় উখিয়ার বালুখালী সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে একজন সশস্ত্র ব্যক্তি মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে প্রবেশ করেন। পরে তিনি বালুখালী ক্যাম্পের একটি সীমান্ত চৌকিতে উপস্থিত হয়ে বিজিবি সদস্যদের কাছে অস্ত্র সমর্পণ করে আশ্রয় চান।

এসময় বিজিবি সদস্যরা আগ্নেয়াস্ত্রটি জব্দ করে তাকে হেফাজতে নেন এবং বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়। পরে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাকে পুলিশের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজিবির ওই কর্মকর্তা আরও জানান, আটক ব্যক্তিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি জানিয়েছেন, ব্যক্তিগত নিরাপত্তার কারণে তিনি অস্ত্রসহ পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে এসেছেন।

ঘটনার পর আটক যুবককে উখিয়া থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।