ঢাকাWednesday , 13 August 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চলমান ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার কেন্দ্র পরিবর্তন

admin
August 13, 2025 10:24 pm
Link Copied!

অনলাইন ডেস্ক ;চলমান ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ময়মনসিংহের একটি কেন্দ্র পরিবর্তন করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) থেকে পরিবর্তিত কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হবে।

আজ বুধবার (১৩ আগস্ট) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণে আগামী ১৪ থেকে ২১ আগস্ট ময়মনসিংহ কেন্দ্রের ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা আনন্দ মোহন কলেজের পরিবর্তে প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলে অনুষ্ঠিত হবে।

পিএসসি সূত্রে জানা যায়, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হয়েছে গত ২৪ জুলাই। এখন পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা চলছে। এ পরীক্ষা শেষ হবে আগামী ২১ আগস্ট।

৪৬তম বিসিএসে মোট পদসংখ্যা তিন হাজার ১৪০টি। এর মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এছাড়া সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন, সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেওয়া হবে। এরপর সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। বিভিন্ন বিষয়ে এ ক্যাডার থেকে বিসিএস শিক্ষায় ৫২০ জন নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।