ঢাকাWednesday , 13 August 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিল

admin
August 13, 2025 10:59 pm
Link Copied!

অনলাইন ডেস্ক ; রাজধানীতে আবারও বড় শোডাউন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ‘জুলাই জাতীয় ঘোষণাপত্র’ ও ‘জুলাই জাতীয় সনদ’-এর আইনগত স্বীকৃতি প্রদান এবং এ সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে বিক্ষোভ মিছিলের মাধ্যমে শক্তির জানান দিয়েছে দলটি।

বুধবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর বিজয়নগরের পানির ট্যাংকি এলাকায় সমাবেশের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এরপর সাইমুম শিল্পীগোষ্ঠীর সদস্যরা পরিবেশন করেন ইসলামি সঙ্গীত।

সমাবেশটি সঞ্চালনা করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। কেন্দ্রীয় ও মহানগরীর শীর্ষ নেতারা এ সমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। এরপর শরু হয় মিছিল।

মিছিলটি বিজয়নগর পানির ট্যাংকি থেকে শুরু করে কাকরাইলের দিকে যাত্রা করে। হাজার হাজার মানুষের শ্লোগানে প্রকম্পিত হয় নগরীর রাজপথ।

মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দলের নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আমরা নির্বাচনে যেতে চাই। তার আগে নির্বাচন সুষ্ঠু হওয়ার সব বিষয় স্পষ্ট করতে হবে। আমরা ইলকেশন চাই, সিলেকশন নয়।

দলের এই নায়েবে আমির বলেন, অধিকাংশ দলই জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে মত, ভিন্নমত ও নোট দিয়েছে। সবকিছুর বিষয়ে ঐকমত্য হওয়ার পরও একটি দল বলছে, এর আইনি ভিত্তি নেই। তাহলে কি এই ঘোষণাপত্রের আইনি ভিত্তি আছে? সরকার তো মুখে স্বীকার করছে, কিন্তু সে অনুযায়ী যদি বাস্তবায়ন না করে তাহলে ঈমান থাকে?

প্রসঙ্গত, গত ১৯ জুলাই রাজধানীতে বড় শোডাউন করে জামায়াত। ওইদিন সোহরাওয়ার্দী উদ্যানে দলের জাতীয় সমাবেশে সারাদেশ থেকে লাখ লাখ নেতাকর্মীকে জড়ো করে জামায়াতে ইসলামী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।