ঢাকাMonday , 18 August 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামের সিটি গেটে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে পিকআপের ধাক্কা, নিহত ৫

admin
August 18, 2025 5:25 pm
Link Copied!

অনলাইন ডেস্ক : চট্টগ্রামের আকবর শাহ থানার সিটি গেট এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে পিকআপের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।

সোমবার (১৮ আগস্ট) ভোর ৪টা ৫৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতরা সবাই মাছ ব্যবসায়ী। তারা সীতাকুণ্ড থেকে পিকআপযোগে ফিশারিঘাটে মাছ আনতে যাচ্ছিলেন।

নিহত ব্যক্তিদের পরিচয় নিয়ে বিভিন্ন সূত্র থেকে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির কনস্টেবল তানজিল জানান, নিহতদের মধ্যে রয়েছেন রনি দাশ, অজিত দাশ, দীপু দাশ, কোকিল দাশ ও অগ্নি দাশ।

অন্যদিকে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের তথ্যে বলা হয়েছে, নিহতদের মধ্যে আকাশ দাশ (২৮) ও কালা দাশ (৩০)-এর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। আহতদের মধ্যে আছেন সৈকত দাশ, অগ্নি দাশ, কোকিল দাশ ও দীপু দাশ।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগের উপ-সহকারী পরিচালক মো. আলমগীর হোসেন বলেন, দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানকে পিকআপ ভ্যানটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয় এবং আহত হন আরও ৫ জন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও ২ জন মারা যান।

ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ আরও জানায়, নিহতরা সবাই মাছ ব্যবসায়ী। তারা ফিশারি ঘাটে মাছ আনতে যাচ্ছিলেন। দুর্ঘটনায় পড়া পিকআপ ভ্যানে মোট ১০ জন মাছ ব্যবসায়ী ছিলেন বলে জানা যায়। উদ্ধারকাজ শেষ করে মরদেহ পুলিশি হেফাজতে হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।