স্টাফ রিপোর্টার ; সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ১০৯৩ জন আসামিকে আটক করা হয়েছে।
এছাড়াও, অন্যান্য ঘটনায় ৬৬২ জনসহ ২৪ ঘণ্টায় মোট ১৭৫৪ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ আগস্ট) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১০৯৩ জন আসামিকে আটক করা হয়েছে।
অন্যান্য ঘটনায় ৬৬২জন। মোট আটক করা হয়েছে ১৭৫৪ জনকে।
অভিযানিক কার্যক্রমে বার্মিচ চাকু ২টি, এলজি ১টি, ছোরা ১টি, দেশীয় তৈরি একনলা বন্দুক ১টি উদ্ধার করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
