ঢাকাWednesday , 20 August 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সাজ্জাদের স্ত্রী তামান্না ৩ দিনের রিমান্ড মঞ্জুর

admin
August 20, 2025 11:17 am
Link Copied!

স্টাফ রিপোর্টার ; চট্টগ্রামের আলোচিত ‘শীর্ষ সন্ত্রাসী’ সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিনকে জোড়া খুনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

মঙ্গলবার (১৯ আগস্ট) চট্টগ্রামের প্রথম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিক শুনানি শেষে রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক।

তিনি বলেন, ‘জোড়া খুনের মামলায় সাজ্জাদের স্ত্রী তামান্নাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’

চলতি বছরের ১৫ মার্চ দিবাগত রাতে রাজধানীর বসুন্ধরা সিটি থেকে সাজ্জাদকে পুলিশে ধরিয়ে দেওয়া হয়। এর আগে গত ২৯ জানুয়ারি তাঁকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেন নগর পুলিশ কমিশনার। তার আগের দিন সাজ্জাদ বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ফেসবুক লাইভে এসে পেটানোর হুমকি দেন। সাজ্জাদের বিরুদ্ধে হত্যা, অস্ত্রসহ অন্তত ১৫টি মামলা রয়েছে।

সাজ্জাদকে গ্রেপ্তারের দুই সপ্তাহের মাথায় ২৯ মার্চ দিবাগত রাত সোয়া ২টার দিকে বাকলিয়া থানার এক্সেস রোড এলাকায় প্রাইভেটকারে মুহুর্মুহু গুলিবর্ষণ করে দুইজনকে হত্যার ঘটনা ঘটে।

এ ঘটনায় বাকলিয়া থানায় নিহত মোহাম্মদ মানিকের মা ফিরোজা বেগম বাদী হয়ে সাজ্জাদ ও তার স্ত্রী শারমিনসহ পাঁচজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।

পরে ১০ মে রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট বাড়ইপাড়া এলাকা থেকে সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিনকে হেফাজতে নেয় পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।