ঢাকাWednesday , 20 August 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আফগানিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৭১ জন

admin
August 20, 2025 2:22 pm
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে অন্তত ৭১ জন নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে অন্তত ১৭ জন শিশু ও অপ্রাপ্তবয়স্ক রয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যার দিকে হেরাতের গুজারা শহরে এ দুর্ঘটনা ঘটে। 

বিষয়টি এএফপিকে নিশ্চিত করেছেন হেরাত প্রাদেশিক সরকারের মুখপাত্র আব্দুল্লাহ মুত্তাকি।

হেরাত প্রাদেশিক পুলিশের কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ সাইদি জানান, ইরান থেকে কাবুলগামী যাত্রীবাহী বাসটি বেপরোয়া গতিতে চলছিল। অসতর্কতার কারণে প্রথমে একটি মোটরসাইকেলের সঙ্গে এবং পরে একটি জ্বালানিবাহী ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে ট্রাকে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই অনেকের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে ট্রাকচালক, তার সহকারী এবং মোটরসাইকেলের দুই আরোহী ছাড়া বাকি ৬৭ জনই বাসযাত্রী ছিলেন। বাসটির মাত্র তিনজন যাত্রী জীবিত উদ্ধার হয়েছেন।

পুলিশ কর্মকর্তা সাইদি বলেন, নিহত বাসযাত্রীরা সবাই ইরান থেকে আফগানিস্তানে ফিরছিলেন। কয়েক দশক আগে সোভিয়েত সামরিক অভিযানের সময় তারা শরণার্থী হয়ে ইরানে আশ্রয় নিয়েছিলেন। চলতি বছরের শুরুতে ইরান সরকার শরণার্থীদের দেশে ফেরার নির্দেশ দেয়। সেই নির্দেশ মেনে জানুয়ারি থেকে এ পর্যন্ত ১০ লাখ ৬০ হাজারের বেশি আফগান দেশে ফিরেছেন।

সড়ক দুর্ঘটনা আফগানিস্তানে অস্বাভাবিক কিছু নয়। দুর্বল যোগাযোগ নেটওয়ার্ক, পাহাড়ি রাস্তা ও চালকদের অসতর্কতার কারণে প্রায়ই বড় ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। গত বছরের ডিসেম্বরে জ্বালানিবাহী একটি ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে ৫২ জন নিহত হয়েছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।